এবি বঙ্গ নিউজ,খন্ডঘোষ।
পূর্ব বর্ধমান জেলার বাদুলিয়া সি.জি গ্রুপ ও খন্ডঘোষ থানার যৌথ উদ্যোগে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নিয়ে একটি সচেতনতা রালি অনুষ্ঠিত হলো।
এই রালি টি বাদুলিয়া বাজার থেকে পলেমপুর পুলিশ ক্যাম্প পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন খন্ডঘোষ থানার ওসি সঞ্জয় রায়, ওসি ট্রাফিক সেহারা বাজার সুকুমার মন্ডল, সি.জি গ্রুপের সম্পাদক সেখ তৌসিফ রহমান(রনি) সহ এই গ্রুপের সমস্ত সদস্যরা।
এই রালি শেষে ওসি সঞ্জয় রায় রাস্তা দিয়ে যাওয়া বাইক সহ সমস্ত যানবাহন এর চালকদের সাথে কথা বলেন।
বাইক চালানোর সময় চালক এবং আরোহী সকলকে মাথায় হেলমেট পরার অনুরোধ করেন এবং চার চাকা চালানোর সময় সিটবেল্ট লাগানোর পাশাপাশি সদা সতর্ক হয়ে গাড়ী চালানোর অনুরোধ করেন।
