গান্ধী মূর্তিতে অনশন অবস্থান : রাজ্যজুড়ে জেলা কনভেনশনে গান্ধীবুড়ির মেদিনীপুর-ই শিক্ষাবন্ধুদের পথপ্রদর্শক,

নন্দ দুলাল দাস, 



 আগামী 7 ও 8 নভেম্বর 2019 কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে শুরু হতে চলেছে "পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চে"র ঐতিহাসিক সর্বভারতীয় কনভেনশন।




 গান্ধী মূর্তির অনশন অবস্থান মঞ্চে এবার চাঁদের হাট বসতে চলেছে। "অনশন অবস্থান" কে দুটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রথম দিন এবং দ্বিতীয় দিন। 

প্রথম দিন ভারতবর্ষের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং দ্বিতীয় দিন ভারতবর্ষের প্রায় সমস্ত প্রতিবাদী কন্ঠ মঞ্চে উপস্থিত থাকবেন। 

এছাড়াও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি ( কলেজ ) বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রসমাজও মঞ্চে উপস্থিত থাকবেন। 




উপস্থিত থাকবেন শিক্ষাবন্ধু সমাজের মত বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এস এস কে, এম এস কে, কম্পিউটার শিক্ষক, কারিগরি শিক্ষক, অতিথি শিক্ষক, আশা কর্মী, রন্ধন কর্মী, আইসিডিএস সহ সমস্ত সংগঠনের রাজ্য নেতৃবৃন্দ।

 উপস্থিত থাকবেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মাননীয় শ্রী মইদুল ইসলাম মহাশয়ও।




 জোরকদমে চলছে তার পূর্ব প্রস্তুতি। আগামী 19 অক্টোবর 2019 স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান গান্ধীবুড়ি অর্থাৎ মাতঙ্গিনী হাজরার জেলা মেদিনীপুর শহরে বেলা বারোটায় শুরু হতে চলেছে শিক্ষাবন্ধু যৌথ মঞ্চের প্রথম জেলা কনভেনশন। 




পরদিন অর্থাৎ 20 অক্টোবর 2019 রবিবার পূর্ব মেদিনীপুরে "শিক্ষাবন্ধু যৌথ মঞ্চে"র দ্বিতীয় জেলা কনভেনশন। আগামী 28 অক্টোবর 2019 সোমবার নদিয়া জেলা কনভেনশন। 

অন্যান্য জেলাগুলির কনভেনশনের দিন তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। 

অবশ্য গান্ধী মূর্তিতে অনশন অবস্থানের আগেই "পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চে"র নেতৃত্বে কলকাতা হাইকোর্টে ফাইল হতে চলেছে শিক্ষাবন্ধু সমাজের কাঙ্খিত সেই মামলা। 



আইনজীবী হিসাবে নির্ধারিত হয়েছেন রঘুনাথ চক্রবর্তী মহাশয়। 

এই বিষয়ে "শিক্ষাবন্ধু যৌথ মঞ্চে"র পাশে এসে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মাননীয় শ্রী অশোক গাঙ্গুলি মহাশয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...