মালদা, ২২ অক্টোবর :
বিদায়ী জেলাশাসককে সংবর্ধনা জানালো মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স।
সোমবার সন্ধ্যায় বিদায়ী জেলাশাসক কৌশিক ভট্টাচার্যকে সম্বর্ধনা জানানো হয় বাণিজ্য ভবনে।
মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের শাখা সংগঠনের সদস্যরাও সম্বর্ধনা জানান বিদায়ী জেলাশাসককে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক জয়ন্ত কুন্ডু, বিশিষ্ট চিকিৎসক ডা: ডি সরকারসহ অন্যান্য ব্যবসায়ীরা।
বণিকসভার সংবর্ধনা পেয়ে আপ্লুত বিদায়ী জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য।
জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে মালদা জেলার জেলাশাসক এর দায়িত্ব নিবেন রাজর্ষি মিত্র। তিনি হুগলি জেলা থেকে মালদায় আসছেন।
সেখানে তিনি অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বে ছিলেন।
অন্যদিকে কৌশিক ভট্টাচার্য্য জেলাশাসকের দায়িত্ব নিবেন কালিম্পং জেলার।
বিদায় বেলায় তিনি জেলার মানুষকে ধন্যবাদ জানান।

