মালদা।
বাবার বকুনির অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা কিশোরীর৷
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের লবাদিত্যটোলায়৷
অগ্নিদগ্ধ কিশোরীর নাম জবা মণ্ডল (১৬)৷
জবা নবম শ্রেণির ছাত্রী৷
বর্তমানে সে মালদা মেডিকেলে চিকিৎসাধীন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে জবার বাবা তাকে খাবার গরম করতে বলেছিলেন৷
রাজি না হওয়ায় মেয়েকে বকাবকি করেন রাজু মণ্ডল৷
সেই অভিযানেই আত্মহত্যার চেষ্টা করে জবা৷

