তৃণমূল কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা, দক্ষিণ দিনাজপুর,

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,১৪অক্টোবর; 




টাউন তৃণমূল কংগ্রেসের নতুন কনভেনর এর ডাকে তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতা সহ পৌর এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা করা হয় সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর রবীন্দ্র ভবনে।

এই সভার মধ্য দিয়ে আগামী বিধান সভা নির্বাচনে সাংগঠনিক লড়াই ও তৃণমূল কংগ্রেস কে শক্তি শালী করার প্রয়াস বলে জানিয়েছেন শাসক দল। 



               

সূত্রে জানা গিয়েছে,লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হওয়ার পর থেকে বেশ কিছু নেতা অন্য দল মুখে হয়ে ছেন।

বিগত দিনে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতিত্বে ছিলেন প্রশান্ত মিত্র, এরপর তার তৃণমূল থেকে বিজেপিতে রথবদলে করে। 

তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ উঠিয়ে একজন কনভেনর গঠন করার নির্দেশ দেন, সেই মোতাবে 26 শে সেপ্টেম্বর গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের কনভেনার করা হয় গঙ্গারামপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বর্মনকে।

 কনভেনার পদে নিযুক্ত হওয়ার পর সোমবার দুপুরে প্রথম গঙ্গারামপুর এর রবীন্দ্র ভবনে পৌর এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সহ তৃণমূল নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করেন। 



যে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা টিজ্ঞা, গঙ্গারামপুর পৌরসভা চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায়, বিধায়ক গৌতম দাস, শ্রমিকনেতা মজির উদ্দিন মন্ডল, তৃণমূল নেতা শংকর মন্ডল, গঙ্গারামপুর পৌরসভা ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাঞ্চন সেন, একাধিক কাউন্সিলর সহ পৌর এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। 

এদিন অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সভাটি শুরু করা হয়।এই সভার মধ্য দিয়ে আগামী বিধান সভা নির্বাচনে সাংগঠনিক লড়াই ও তৃণমূল কংগ্রেস কে শক্তি শালী করার প্রয়াস বলে জানিয়েছেন শাসক দল। 

এবিষয়ে বিধায়ক গৌতম দাস জানিয়েছেন, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের নতুন কনভেনার পদে নিযুক্ত করা হয়েছে গঙ্গারামপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বর্ধন কে। আজকের এই মিটিং এর মধ্যে দিয়ে তারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস কে আরো শক্তশালী করে তুলবে। 

এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার জানিয়েছেন,আজকের সভার মধ্যদিয়ে আগামী দিনে র বিধান সভা নির্বাচনের জন্য সাংগঠনিক লড়াই শুরু হবে।

 এ বিষয়ে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের নতুন কনভেনার অশোক বর্ধন জানিয়েছেন; কনভেনার পদ পেয়ে আরো ভালো করে কাজ করবো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...