ঝাড়গ্রাম,
ঝাড়গ্রাম জেলা জুড়ে বেশ কয়েক জায়গায় কিছুদিন ধরে বুনো দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে। আর তাতেই প্রাণ গেল বেশ কয়েকটি গবাদিপশুর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহস্থের দুটি বাড়ি ভেঙ্গে দিয়েছে দলামর বুনো দাঁতাল।
একটি বুনো দাঁতাল গ্রামে ঢুকে বেশ কয়েক টি গরুকে ও শুয়োর কে মেরে ফেলে। এছাড়াও জানা যায়, কিশোরীর তৎপরতায় প্রাণে বেঁচে গেছেন বেশ কয়েকজন গ্রামবাসী।
ঘটনাটি ঝাড়গ্রাম জেলার নলবনা ও ডাহিপাল গ্রামে।
কলা বনি জঙ্গল লাগোয়া গ্রামটিতে বেশ কয়েকদিন ধরেই দলামর দাঁতাল এরা হানা দিয়েছিল বলে জানা যায়।

