রাতের অন্ধকারে একটি শিয়াল তিনটি গ্রামের প্রায় ৪০ থেকে ৫০ টি গরু– ছাগল কে কামড়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বাবাই সূত্রধর, 
দক্ষিণ দিনাজপুর,
১৬ই অক্টোবর; রাতের অন্ধকারে একটি শিয়াল তিনটি গ্রামের প্রায় ৪০ থেকে ৫০ টি গরু– ছাগল কে কামড়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপাড়া চাঁচড়া গ্রাম পঞ্চায়েতের মাগুরপুর ও আশেপাশের তিনটি গ্রামে।


 সরকারি ভাবে যেন সহযোগিতা করা হয় তার দাবি তুলেছেন গ্রামবাসীরা। যদিও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ব্লক প্রশাসন। তপন ব্লকের রামপাড়া চাঁচড়া গ্রাম পঞ্চায়েতের মাগুরপুর মূলত কৃষিভিত্তিক এলাকা। 

সেখানকার মানুষ কৃষি কাজের পাশাপাশি উপার্জনের জন্য পশু পালন করে থাকেন। সেখানে খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি। 


এলাকার গ্রামবাসীরা জানিয়েছেন মঙ্গলবার রাত্রে হঠাৎ করে গরু-ছাগলের চেঁচামেচি শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন একটি শেয়াল বাড়ির গরু ছাগল গুলিকে কামড়াচ্ছে, বিষয়টি দেখার পরই তাড়া করা হয় শিয়াল টিকে। 

তৎক্ষণাৎ শিয়ালটি পালিয়ে গেলেও খোঁজ খবর নিয়ে জানা যায় আশেপাশের গ্রামের একই দিনে প্রায় ৩৫ থেকে ৪০ টি গরু ও ৮ থেকে ১০টি ছাগলকে কামড়িয়েছে ওই শিয়াল।

 বেশ কয়েক টি গ্রামের মানুষ আতঙ্ক সহ ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। এবিষয়ে এলাকার বাসিন্দা অনিকুল হক সহ দুই গৃহবধূ জানিয়েছেন, শিয়ালটি মনে হয় পাগল হয়ে গিয়েছে, তাদের গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের গরু ছাগল কে কামড়াচ্ছে।


 অনেকেই আবার শিয়াল কামড়ানোর গরুর দুধ খেয়ে আতঙ্কিত হয়ে আছেন। গবাদি পশু গুলির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। প্রশাসন পাশে দাঁড়ালে কিছুটা তারা নিচিন্ত হবে বলে জানিয়েছেন তারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...