আবার নোবেল বাংলার সন্তান অভিজিৎ এর , গর্বিত সারা ভারত |

মহঃ নুর হোসেন জমাদার ,

 প্রতিবেদক , এবি বঙ্গনিউজ, 




 এ বছরে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেতে চলেছেন বাঙালী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি এবং তার প্রিয় পত্নী এস্থের ডুফলো | 

 কলকাতা বিশ্ববিদ্যালয়, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র বিশ্ব থেকে দারিদ্রতা দূরীকরণের জন্য দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে গেছেন , তারই ফলস্বরূপ এবছরে সুইডেনের নোবেল কমিটি তাকে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করছেন | 




 বর্তমানে অভিজিৎ ব্যানার্জি আমেরিকার নাগরিক | 1961 সালে কলকাতাতে তার জন্ম হয় |পিতা প্রফেসর দীপক ব্যানার্জি এবং মাতা প্রফেসর নির্মলা ব্যানার্জি | 

বর্তমানে তিনি গবেষণার পাশাপাশি একজন আন্তর্জাতিক মানের প্রফেসর এবং আব্দুল লতিফ জামিল প্রভার্টি একশন ল্যাবের সহপ্রতিষ্ঠাতা | 

উল্লেখ্য এ বছরের অর্থনীতিতে নোবেল বিজেতার সংখ্যা তিন যার মধ্যে প্রফেসর অভিজিৎ ব্যানার্জি তার স্ত্রী এস্থের ডুফলো এবং মাইকেল করিমীর | 

আগামী দশ ই ডিসেম্বর এনাদের হাতে এই মহান সম্মান তুলে দেবেন সুইডেনের নোবেল কমিটি |

(এবি বঙ্গনিউজ এর পক্ষহতে নোবেলজয়ী দের অনেক অনেক শুভেচ্ছা,)

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...