শোকেস ফেরানোকে কেন্দ্র করে বচসার জেরে জামাইয়ের দাদাকে গুলি করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে।




মালদা, ১১ অক্টোবর : 

শ্বশুরবাড়ি থেকে দেওয়া শোকেস ফেরানোকে কেন্দ্র করে বচসার জেরে জামাইয়ের দাদাকে গুলি করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে বৈষ্ণবনগর থানার কাশিমন্ডল পাড়া এলাকায়। গুলিবিদ্ধ যুবকের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম, হাসেন সেখ (২২)। অভিযুক্ত বজরু শেখ সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ। 

আক্রান্ত যুবকের ভাই মিজানুর শেখ জানিয়েছেন, তার শ্বশুর মশাই মতিউর শেখ গত দুইদিন আগে একটি শোকেস দিয়েছিলেন। 

কিন্তু সেই শোকেস তার পছন্দ হয়নি। এই কথা জানতে পেরে মতিউর শেখ শুক্রবার সকালে সেই শোকেস ফেরত নিয়ে যায়। কাজ থেকে এসে সেই বিষয়টি জানতে পারেন তিনি। 

এরপর এই বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে বচসা শুরু হয়। বিষয়টি জানতে পেরে শ্বশুরবাড়ির লোকেরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে চড়াও হয়। 

জোর করে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এই ঘটনায় বাধা দিতে গেলে তার পরিবারের অন্য সদস্যদেরকেউ মারধর করা হয় বলে অভিযোগ। 

পরিবারের লোকেরা বাধা দিতে গেলে ৭ রাউন্ড গুলি ছুঁড়ে অভিযুক্তরা বলে অভিযোগ। এই ঘটনায় গুলিবিদ্ধ হন তার দাদা হাসেন সেখ। গুলি লাগে তার পেটে।

এরপর অভিযুক্তরা পালিয়ে গেলে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তার দাদাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। 

বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। তিনি বলেন গত তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। তার শ্বশুরবাড়িও একই গ্রামে। 

 অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...