-অসময়ের বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় মালদার চাষীরা।

মালদা-

অসময়ের বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় মালদার চাষীরা। বেশ কিছু সবজি কালীন ফসল এখন পাখার মুখে, এসময়ের ভারী বৃষ্টি, ক্ষতির সম্ভাবনা ফসলে। 




জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এই সময়ে গাছের গোড়ায় জল দাড়ি থাকলে তা পৌঁছে যেতে পারে। 

যে হারে বৃষ্টি হচ্ছে তাতে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এই সময়ে মূলত টমেটো, ফুলকপি, বাঁধাকপি, কলাই চাষের সময়।

 দুর্গা পুজোর আগে মহালায়া থেকে প্রবল বৃষ্টি দেখা যায় জেলা জুড়ে। ওই সময় বেশ কিছু জমিতে জল দাঁড়িয়ে পড়ে। 

তার ফলে বেশ কিছু ক্ষতি দেখা দিয়েছে। যা কিছু বাকি রয়েছে কলাই, এই টানা বৃষ্টিতে তাতেও ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। হবিবপুর ব্লকের সহকারি কৃষি অধিকর্তা অজয় রাম জানান, বৃষ্টি থামলে আমরা পর্যবেক্ষণ করে জেলায় রিপোর্ট দেব। 

জমিগুলি জলে ডুবে গেলে ফসল পৌঁছে যাবার সম্ভাবনা থাকে। এই সময়ই ধানের ফুল ফোটা শুরু হয়েছে প্রবল বৃষ্টিতে তাতেও ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...