অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ,মগরাহাট।




নিজস্ব সংবাদদাতা, 

মগরাহাট: 

 মগরাহাট থানার আমড়াতলা এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। 

সকালে স্থানীয় পথচারীরা রাস্তার ধারে এক জঙ্গলে ওই ব্যক্তির দেহ দেখতে পায়। 




খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে। 

স্থানীয় মানুষের দাবি ওই ব্যক্তির দেহের মুখে পেটে ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এই জঙ্গলে ফেলে দেয়া হয়েছে।



 

ময়নাতদন্তের রিপোর্টে অনেকটাই পরিষ্কার হবে।

 পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে মগরাহাট থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...