উঃ দিনাজপুর,
চা পাতার দাম না পেয়ে ইসলামপুর চা পর্ষদের উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
বেশ কিছুদিন ধরে কাঁচা চা পাতার মূল্য হ্রাস পাওয়ায় চরম আর্থিক সংকটের মুখোমুখি ক্ষুদ্র চা চাষীরা।ওই সংগঠনের সম্পাদক দেবাশীষ পাল জানান, তারা চা-পাতার ন্যূনতম মূল্য পাচ্ছেন না। বটলিফ ফ্যাক্টরিগুলো তাদেরকে এই ক্ষুদ্র চা চাষীদের নানা ভাবে বঞ্চিত করছে ।
তারা বর্তমানে সাত টাকা করে কেজি প্রত চায়ের দাম পাচ্ছেন বলে অভিযোগ করেন । কিন্তু টি বোর্ডের ন্যূনতম মূল্য বারো টাকা এগারো পয়সা প্রদত্ত করা হয়েছে।
চা পর্ষদের মারফত তাও তারা পাচ্ছে না। তাদের অভিযোগ চোপড়ার আঞ্চলিক অফিসে লোক থাকে না এবং সে ক্ষেত্রে মনিটরিং হয় না।
শিলিগুড়ি থেকে হয়। সে ক্ষেত্রে চা চাষীদের শিলিগুড়ি যাওয়া আসা খুবই অসুবিধা হয়। কিন্তু উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের অফিসের সাথে তাদের যোগ করে নেওয়ার আবেদন জানিয়েছেন তারা।
তারা জানান জেলার একটি অফিসের সঙ্গে সমস্ত এলাকাকে জুড়ে দিলে কাজ করতে সুবিধা হবে। সোমবারের মধ্যে তাদের এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। দাবি পূরণ না হলে তারা সোমবার থেকে বিক্ষোভ এবং ধরনা ইসলামপুর চা পর্ষদের অফিসের সামনে করবেন বলে হুমকি দিয়েছেন ।
এই বিষয়ে চা পর্ষদের অধিকর্তা ফ্যাক্টরি এ্যাডভাইজার সুমন চক্রবর্তী বলেন ,মঙ্গলবার ইসলামপুরে ক্ষুদ্র চা চাষীদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দিতে আসেন ।কারণ তারা চা পাতার দাম পাচ্ছেনা বলে সেখানে জানিয়েছেন।
তিনি বলেন, যদি কোন ফ্যাক্টরি ওই নির্ধারিত মূল্য না দিয়ে থাকে এবং ক্ষুদ্র চা চাষীরা তা প্রমাণ দেয়; সে ক্ষেত্রে তাদেরকে সেই যে মূল্য নির্ধারণ করা আছে সেই মূল্যের টাকা তারা পাবেন পাশাপাশি উর্দ্ধতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানাবেন বলে জানিয়েছেন।

