দাড়িয়াহার ইসলামিয়া তরুন সংঘের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা"

নিজস্ব প্রতিবেদক, 




 প্রতি বছরের মতো এবছরও সাড়াম্বরে পালিত হলো হুগলি জেলার, গোঘাট ব্লকের সবচেয়ে জন‍প্রিয় দাড়িয়াহার ইসলামিয়া তরুন সংঘের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা। 

 একদিনের এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন মোট আটটি দল।

 এই ফুটবল খেলা দেখতে দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো।
 উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মানষ মজুমদার, বঙ্গীয় সংখ‍্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হুগলী জেলা কার্যকারী সভাপতি আবরার সাইদী, যুব নেতা সুজিৎ সেন,গোঘাট থানার এসআই অভিষেক চৌধুরী,বাংলার ফুটবলার মধুসূদন নন্দী। 


 ক্লাবের সভাপতি আবুল হাসান বলেন এই ফুটবল প্রতিযোগিতা আমরা বিগত ৮ বছর ধরে অনুষ্ঠিত করে আসছি। 

 এটা শুধু খেলা নয় আমাদের এলাকার মানুষের কাছে উৎসব প্রতি বছর মানুষ অপেক্ষা করে কবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 এছাড়াও এই প্রতিযোগিতাকে উপলক্ষ করে চারাগাছ ও কিছু বস্ত্র বিতরন করা হয় ক্লাবের পক্ষথেকে। 
 ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকলেই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...