লরির ধাক্কায় মৃত ১ আহত ২।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুর ৩১ জাতীয় সড়কে।
মৃত ওই ব্যক্তির নাম গজেন সিংহ (৪৫)। বাড়ি ইসলামপুর থানার ঠোখরা বাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এ দিন ছাদ ঢালাইয়ের কাজ করে বাড়ি ফেরার সময় একটি লরি পিছন দিক থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় যগেন সিংহ নামে ওই ব্যক্তির।
এবং আহত হয় মৃত যগেন সিংহের ছেলে বিশ্বনাথ সিংহ, এবং মাইনুল হক ।
আহতদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। ঘাতক লরিটি কে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে ইসলামপুর থানা পুলিশ। তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।


