এলাকায় মাদক এনে নেশা করার অভিযোগে সাত যুবককে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব প্রতিবেদক,

মালদাঃ 

এলাকায় মাদক এনে নেশা করার অভিযোগে সাত যুবককে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে এ ঘটনা পুরাতন মালদা শহরের তিন নম্বর ওয়ার্ডের মোকাতিপুর আমবাগানে।




 স্থানীয় বাসিন্দারা ওই সাত যুবককে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে মালদা থানার পুলিশ এসে সাত জনকে থানায় নিয়ে যায়।

 পুলিশ জানিয়েছে, আটক ওই যুবকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। পুরাতন মালদা শহরের তিন নম্বর ওয়ার্ডের মোকাতিপুর আমবাগানে দীর্ঘদিন ধরেই বহিরাগত বেশকিছু যুবক মাদক এনে নেশা করে চলেছে বলে অভিযোগ।

 শনিবার বিকেল নাগাদ বেশ কয়েকজন যুবক সেই আমবাগানে এসে ফের মাদক দিয়ে নেশা করা শুরু করে। একটু পরেই স্থানীয় বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলে। অভিযোগ তার পরেই তাদের গণধোলাই দেওয়া শুরু হয়। পড়ে উত্তেজিত বাসিন্দারা সাত জন যুবককে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।



 

মালদা থানার পুলিশ এসে ওই সাত জনকে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ওই সাতজনের বাড়ি পুরাতন মালদার বিভিন্ন এলাকায়। 

তারা হল চিতোরপুরের মিঠুন মন্ডল, পাড়াসামণ্ডির জাকির হোসেন, বাচামারি পালপাড়ার বীরেন পাল, মোকাতিপুর কলোনির দেবরাজ সাহা, লেবু বাগানের বিপুল হালদার, ধোবাপাড়ার চান্দু রায় ও পুরাতন মালদার সুজিত রায়।

 মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা বলেন, ওই সাতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...