যানজট মুক্ত করতে অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের"

সেখ সফি কামাল, 




 চালু হলো বহু প্রতীক্ষিত ম্যান্ডেলা পার্কের পার্কিং জোন। 

 প্রধানত দু চাকা যানের সময় ভিত্তিক পার্কিং এর জন্য এটি নির্মাণ করা হয়েছে। 

 সময় অনুযায়ী সাতটি ভাগে নির্ধারণ করা হয়েছে পার্কিং ফী ৩০মিনিট পর্যন্ত ২ টাকা, ৪৫ মিনিট পর্যন্ত ৩ টাকা, ৪৫ মিনিট থেকে আড়াই ঘন্টা ৫ টাকা, আড়াই ঘন্টা থেকে চারঘন্টা ৭ টাকা, চারঘন্টা থেকে ৬ ঘন্টা ১০ টাকা, ৬ ঘন্টা থেকে সারাদিন ১৫ টাকা। দিবা রাত্রি থাকলে দিতে হবে ২০ টাকা। 

 মুখ্যমন্ত্রীর সপ্নের প্রকল্প গুলোর মধ্যে এটা একটা। বর্ধমান শহরের কার্জনগেট বিশেষত বি সি রোড এলাকাকে যানজট মুক্ত করতেই বেশ কয়েক বছর আগে এই প্রকল্প হাতে নেওয়া হয়। 

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর বর্ধমান শহরের কার্জন গেটের উল্টোদিকের ম্যান্ডেলা পার্কের পার্কিং উদ্বোধন করা হল। 

উপস্থিত ছিলেন জেলা শাসক বিজয় ভারতী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সরকারী আধিকারিকগন। 




 বর্ধমান শহরের বিশেষত, বিসিরোডে রাস্তার দুদিকেই গাড়ি পার্কিং করে রাখায় যানজট নিয়ে জেরবার সাধারণ মানুষ। বিসিরোডে কোনো পার্কিং জোন না থাকায় বহু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ক্রেতা, বিক্রেতা থেকে পথ চলতি সাধারণ মানুষরা । 

 আর তাই কার্জন গেটের উল্টোদিকে ম্যাণ্ডেলা পার্কের জায়গায় এই পার্কিংজোন তৈরীর প্রকল্প হাতে নেয় বর্ধমান উন্নয়ন সংস্থা। ‌

 এটি তৈরী করতে মোট খরচ হয়েছে প্রায় ৬ কোটি ২২ লক্ষ টাকা। ভূগর্ভস্থ এই পার্কিংজোনে রাখা যাবে প্রায় ১০১টি দুচাকার যান। ভূগর্ভস্থ এই পার্কিংজোনের ওপরে থাকছে ফোয়ারা, ক্যাফেটেরিয়াও। 

এর ফলে কার্জনগেট এলাকা অনেকটা যানজট মুক্ত হবে বলে মনে করছেন প্রশাসন থেকে শুরু করে সকল মানুষজন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...