তপন ১৪ অক্টোবর :
লক্ষ্মী পূর্নিমার সন্ধ্যায় খুঁটি পুজোর মধ্য দিয়ে কালীপুজোর প্যান্ডল বানানো শুরু করল তপনের শিবাজী সংঘ।
দক্ষিণ দিনাজপুর জেলার ক্লাব গুলির মধ্যে অন্যতম তপনের নয়াবাজারের শিবাজী সংঘ।
প্রতি বছর তারা কালীপুজোয় নতুন নতুন থিম তুলে ধরে জেলা বাসীকে চমক দিয়ে থাকে। এবছর দর্শককের কাছে চমক দিতে চলেছে। এবছরের তাদের থিম সুরের আকাশ।
লক্ষ্মী পুজোর সন্ধ্যায় সেই কাজ শুরু হল। শিবাজী সংঘের খুঁটি পুজোয় উপস্হিত ছিলেন ক্লাব কর্মকতা তথা জেলা তৃনমূল কংগ্রেস নেতা শংকর মন্ডল,ক্লাবের অন্যতম কর্মকতা মনিরুল ইসলাম,রামু গুপ্তা,রাম সরকার সহ প্রমুখ।
ক্লাব কর্মকতা শংকর মন্ডল বলেন,এবছর আমাদের কালীপুজো ৫৯ বছরে পড়ল। প্রতি বছর আমরা নতুন নতুন থিম তুলে ধরি। এবছর আমাদের পুজোর থিমসুরের আকাশ।
দর্শথীরা আমাদের প্যান্ডেলে আসতে দেখতে পাবে সঙ্গীত জগতের বাদ্যযন্ত্র। তাই নাম দেওয়া হয়েছে সুরের আকাশ। বীরভূমের শিল্পীরা তৈরি করছেন। আশা করি সকলের ভালো লাগবে।
তাছাড়া দুস্হদের মধ্য বস্ত বিলি করা হবে বলেও জানান শংকর বাবু।

