বিজেপির সংকল্প যাত্রা, মালদা।

মালদাঃ-


বিজেপি তরফে সংকল্প যাত্রা শুরু হয় শুক্রবার সকাল নটা নাগাত বাপুর জন্মজয়ন্তী উপলক্ষে এসো নতুন ভারত সকলেই বানাই বাপুর সাথে পা মেলায় এই শ্লোগান কে সামনে রেখে শুক্রবার সংকল্প যাত্রা শুরু হয়। 

 মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীরতে জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তথা বাপুজির চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে১৮ থেকে৩১শে অক্টোবর শুরু হয়েছে সংকল্প যাত্রা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 সেই মত পশ্চিমবঙ্গেও সংকল্প যাত্রা শুরু হয়েছে শুক্রবার থেকে। এই সংকল্প যাত্রা চলবে আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত।শুক্রবার মালদার জেলার হবিবপুর ব্লকে বুলবুলচন্ডী অঞ্চলে সংকল্প যাত্রার সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ।

এদিন সকাল ৯ নাগাত এই সংকল্প যাত্রা শুরু হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে বুলবুলচন্ডী বিজেপি পাটি অফিসে গিয়ে শেষ হয় সংকল্প যাত্রার।

 সাংসদ খগেন মুর্মু সহ উপস্থিত ছিলেন জেলা সভাপতি গোবিন্দ মন্ডল কর্মী-সমর্থকরা।খগেন মুর্মু বলেন জাতীর জনক মহাত্মা গান্ধী দেশের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বচ্ছ ও আধুনিক ভারত গড়ার বাস্তবায়িত করতে আমাদের প্রধানমন্ত্রীর এই সংকল্প যাত্রার উদ্যোগ। শুক্রবার থেকে বিভিন্ন জায়গায় আমাদের চলবে সংকল্প যাত্রা কর্মসূচি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...