আড়ম্বরের সহিত আজও পূজিত হয় মা বলভদ্র ,

অরিত্র ঘোষ, বোলপুর




কালী বা কালিকা হলেন একজন হিন্দু দেবী। তার অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। প্রধানত শাক্ত সম্প্রদায় কালীপূজা করে থাকে। 

তন্ত্র অনুসারে, কালী দশমহাবিদ্যা নামে পরিচিত দশজন প্রধান তান্ত্রিক দেবীর প্রথম। শাক্ত মতে, কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। 

বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়। গ্রামে গঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মা শ্যামার আরাধনা করা হয়। 

কোথাও বা থাকে ঐতিহাসিক কাহিনী, কোথাও বা পুরানের গল্প, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় মা কালীকে। সেরকম বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত গোয়াল পাড়া র মা বলভদ্র।

 পুরানের কথা থেকে জানা যায় কাশীনাথ ভট্টচার্য এর পরম শিষ্য সাধক বলভদ্র গোঁসাই এর নাম অনুসারে এই নামাঙ্করন। অমাবস্যার পুন্য তিথিতে সান্ধ্য কালীন পূজা শুরু হয় মা বলভদ্রের। 

পুজোয় প্রধান ভোগ হিসেবে নিবেদন করা হয় ১৬ কেজি চিড়ে। পুজো শেষে থাকে সকলের উদ্দেশে প্রসাদের ব্যবস্থা, থাকে খিচুড়ি, আলুর দম, চাটনি পায়েস। 




আশেপাশের গ্রাম থেকে সমাগম হয় বিভিন্ন মানুষের।

 এ বছর পুজোর পালি র অন্যতম সদস্য তরুণ ভট্টাচার্যের কথায়- আমাদের মা বলভদ্র খুবই জাগ্রত, মা মাথার উপরে কোনো ছাদ নেয় না, বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষের সমাগম হয় আমাদের এই পুজোয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...