দক্ষিণ দিনাজপুর,১৮ই অক্টোবর;
রূপান্তকামি এক নারির তরফে খুদে পড়ুয়াদের মধ্যে পড়াশোনার সামগ্রী তুলে দিলেন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ।
শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের বিদ্যেশ্বরী চাইল্ড একাডেমী বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিলি করা হয় পড়াশোনা সামগ্রী গুলি।
একজন রূপান্তরকামী মেয়ের এমন চিন্তা ভাবনা, খুশি গ্রামবাসীরা।
গঙ্গারামপুর পৌরসভার কাদিহাট বেলবাড়ি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব রায়।
তার লিঙ্গ পরিবর্তন করে ভোটার কার্ডে বনী রায় নাম নটিভুক্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।নাম পরিবর্তনের ফুর্তি উপলক্ষে শুক্রবার সকালে জাহাঙ্গীর পুর গ্রাম পঞ্চায়েত এর বিদ্যেশ্বরী চাইল্ড একাডেমী স্কুলে প্রায় ১৫০ জন ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে খাতা কলম সহ পড়াশোনার একাধিক সামগ্রী বিলি করেন।
তার মত আর যারা রয়েছেন আগামী দিনে তাদের নিয়েও তিনি সরকারের কাছে সুযোগ সুবিধা পাইয়ে দেবার জন্য কাজ করবেন বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে রূপান্তরকামী নারী বনী রায় জানিয়েছেন,তার মত যারা রয়েছেন তারাও এগিয়ে আসুক তার সঙ্গে এবং সরকারি সুযোগ-সুবিধা তাদের পাইয়ে দেওয়ার জন্য সে কাজ করে যাবে।
এ বিষয়ে বিদ্যেশ্বরী চাইল্ড একাডেমী স্কুলের পরিচালন সমিতি সম্পাদক প্রসেনজিৎ সাহা জানিয়েছে , আজ তাদের স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনার সামগ্রী তুলে দিলেন একজন রূপান্তরকামী নারী।
এ বিষয়ে এক অভিভাবক হিরেশ রায় জানিয়েছে , তাদের বাচ্চাদের পড়াশোনা র সামগ্রী এক রূপান্তরকামী নারী দেওয়ায় তারা খুব খুশি।


