দিদি কে বলো কর্মসুচী হাওড়ার শ্যামপুরে,,,

বাবু হক,,,      প্রতিবেদক,

হাওড়া ,শ্যামপুর,,, 



রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে সারা রাজ্য ব্যাপী তৃণমূল বৃহত্তর গণসংযোগে নেমেছে তৃণমূল নেতা নেত্রী কর্মী সমর্থক দের নিয়ে আপামর জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে। 

তার অঙ্গ হিসেবে হাওড়া জেলার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামপুর এক ও দুই নম্বর ব্লকের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বুথ এলাকায়, দিদি কে বলো কর্মসূচিকে হাতিয়ার করে , বাংলা বাঙালির প্রাণের শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজার আগে ও পূজার পর দিন কে দিন মাইলের পর মাইল এলাকা ঘুরে ঘুরে জনজোয়ার ঘটিয়ে জনমত গড়ে তুলতে এগিয়ে চলেছে এলাকার তৃণমূল নেতা নেত্রী কর্মী সমর্থক,নেতৃত্ব দিচ্ছেন । 

আপামর জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে আপনাদের যে কোন ধরনের কাজ সম্পর্কে অভিযোগ থাকলে সরাসরি দিদি কে বলো ফোন নম্বর এ যোগাযোগ করুন। আজকে নিয়ে গত দুই দিন ধরে ডিহিমণ্ডল ঘাট দুই ও কমলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর, ঝুমঝুমি, দেউলি উত্তর ও দক্ষিণ এলাকায় পরিক্রমা করা হয়েছে বলে জানান হাওড়া জিলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রীধর মণ্ডল।

 দিদি কে বলো কর্মসূচিতে সামিল হন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডল, হাওড়া জিলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা সহ আরো অনেক নেতা নেত্রী কর্মী সমর্থক ও বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্ব।

 শত শত মানুষ দিদি কে বলো কর্মসূচিতে পা মেলান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...