ছিনতাই এর আতঙ্কে এলাকাবাসী,হাওড়া।

বাবু হক: 




 ঠাণ্ডা শুরু হওয়ার পর থেকে পনেরো দিনের মধ্যে জয়পুর থানার অমরাগড়ি ঝিলগোড়া পাকাপোক্ত পোল বা সেতু এলাকায় রাত্রি দুই টা থেকে চার টার মধ্যে ,,,চারজন সাইকেল নিয়ে আরোহির বেসে দাঁড়িয়ে থাকছে ঐ অবস্থায় কেউ সাইকেল বা মোটরসাইকেল আরোহী এলেই প্রথমে তাকে রড বা বাঁশ, গাছের ডাল দিয়ে হঠাৎ পিছন দিক থেকে মেরে যানবাহনের গতি রোধ করে তাকে বেদম প্রহার করে তার কাছে থাকা টাকা, জিনিস পত্র কেড়ে নেওয়া হচ্ছে,,, 

আধমরা করে ছাড়া হচ্ছে,,,ঐ ঘটনার পর পরই চলেছে ঐ স্থানে,,,,, 

এরপর হঠাৎ করে কালীপুজোর পরদিন ঐ সময়ে জয়পুর উত্তর বেড়বাঁধ কলসডিহি মহাকালীদহ গ্রাম ও শ্মশান সংলগ্ন এলাকায় ঐ আচরন করে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে ,




এ বিষয়ে ভুক্তোভোগীরা কেউ কোন পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেন কি-না তা জানা যায়নি তবে যারা ঐ সময়ে ঝিখিরা বাজার,সেহাগড়ি,বাগনানে সাইকেল ও মটোরবাইক করে মাছ ,ফুল, পান ,শাক সবজি আনতে জান ,,,, 
এঁরা জয়পুর, আমতা, উদয়নারায়ণপুর,বাগনান থানার বিভিন্ন বাজারে ও গ্রামের পাড়ায় মহল্লায় এলাকায় ঘুরে ঘুরে খুচরো ব্যবসা করে জীবন যাপন জীবিকার তাগিদে এই ঘটনার পর থেকে সমগ্র এলাকায় এলাকায় একটি আতংক ও উৎকণ্ঠার মধ্যে ঘুরপাক খাচ্ছে আপামর জনসাধারণ ,

নিরাপত্তা হিনতায় ভুগছেন বলে জানা যায়। জয়পুর এলাকার অমরাগড়ি ঝিলগোড় ও জয়পুর উত্তর বেড়বাঁধ কলসডিহি মহাকালীদহ গ্রাম হয়ে পুলদুলচের বাঁধের অমরাগড়ি বকুলতলা পর্যন্ত পুলিশ প্রশাসনের টহল ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর,,,,


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...