*আবার বন্যপ্রাণী হত্যা হলো মোথাবাড়ির কেশরপুরে ।*




নিজস্ব প্রতিবেদক, মালদা। 

আবার বন্যপ্রাণী হত্যা হলো মোথাবাড়িতে। রবিবার মোথাবাড়ির কেশরপুরে একটি বনশুকর লোকালয়ে চলে আসে।

 স্হানীয় জনমানসে সেই বনশুকরকে নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়। গ্রাম বাসীরা বন্য শুকরকে ধরে ফেলে।




 গ্রাম বাসীদের গনপ্রহারে সেই বন্য শুকর মারা যায়। 

 সম্প্রতি কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতে গঙ্গার ধারে  সকুলাপুর থেকে একটি নীলগাই উদ্ধার করেছে বন দফতরের আধিকারিকরা । 

এই নিল গাই গঙ্গার চরে পড়েছিল ।

প্রথমে জেলেরা চরে  দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে সকুলাপুরে ।




 পঞ্চানন্দপুরেও একটি বন্য শুকর ধরে গ্রাম বাসীরা বন দফতরের হাতে তুলে দেয় । স্থানীয় ও জেলেদের অনুমান,  গঙ্গায় কোনভাবে ভাসতে ভাসতে লোকালয়ে এসেছে ।

 বন বিভাগের আধিকারিক দীপক মন্ডল বলেন, একাধিক নীলগাই বনোশুয়োর উদ্ধার হয়েছে । 

সম্ভবত গঙ্গায় ভাসতে ভাসতে বেশ কিছু বনোশুয়োর নীল গাই এপারে ওঠে আসে । 

বয়স 4 থেকে 6 বছর হবে । 

আপাতত সুস্থ রয়েছে । তবুও চিকিৎসা করা হয় ও  আদিনা ফরেস্ট ছেড়ে দেওয়া হয়   নীলগাই ।

এই উদ্ধার কাজে গিয়ে  এলাকার মানুষের মানবতা ও সক্রিয় সহযোগিতায় মুগ্ধ বন দপ্তর । স্হানীয় মানুষের  ধারনা একাধিক নীল গাই ও বনোশুয়োর গঙ্গা র ধার বরাবর ভেসে উঠেছে । ====================

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...