ছিনতাইকারীকে গ্রেফতার করল পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, 

মালদা, 





গত কয়েকদিনে শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ। 

তদন্তে নেমে এক ছিনতাইকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ছিনতাইকারীর নাম জিয়াউল শেখ(২৭)। 

বাড়ি ইংরেজবাজারের মুসলিমপুরে। ধৃতের হেপাজত থেকে ছিনতাই হওয়া সামগ্রী সহ একটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। 




উল্লেখ্য গত লক্ষ্মী পূজার রাতে মালদা শহরের বাশুলিতলা থেকে পিংকি মন্ডল নামে এক মহিলার পার্স ও মোবাইল ছিনতাই হয়। 

সেই ঘটনা তদন্তে নেমে সাফল্য মেলে। পিংকি মন্ডল জানান, আজ ইংরেজবাজার থানার পুলিশ ছিনতাই হওয়া সামগ্রী ফিরিয়ে দিয়েছে। 

পুলিশের এই সাফল্যে শহরবাসী নিজেদের নিরাপদ মনে করবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...