বোলপুর ,
"আলোর উৎসব..আমার, আপনার, সবার.. এটাই মূল ভাবনা এবং সেই ভাবনা কে সঙ্গী করে সন্ধির এই দীপাবলির ছোট্ট প্রয়াস "প্রান্তিক-এ আলোক আনন্দ"।
সন্ধির সদস্যা নীলাঞ্জনা রায় এর কথায়- আমাদের মুখ উদ্দেশ্য ছিল এই প্রান্তিক এর বাচ্চা গুলোর সাথে আনন্দটুকু ভাগ করে নেওয়া,
ওদের কেও এই উৎসবের পরশ টুকু দেওয়ার..আশা রাখি এই টুকু আমরা পেরেছি..এর পর আবার ওদের রোজের স্কুল ক্লাস শুরু..আবারও দৈনন্দিন এর রোজনামচা..তার মাঝখানে এই আলোকময় আনন্দ সন্ধ্যার সঙ্গী আমাদের বাচ্চা রা...আগামী তে ওদের নিয়ে আরো অনেক কাজ করার আছে,
তার জন্যে পাশে চাই সমমনস্ক মানুষজন..আর্থিক সঙ্গতি ও একসাথে পথচলার প্রেরণা।
