মালদা।
এসো মা লক্ষ্মী বসো ঘরে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো।
সকাল থেকেই মালদার ঘরে ঘরে শুরু হয়ে গেছে ধনের দেবী মা লক্ষ্মীর আরাধনা।
বাড়িতে বাড়িতে মেঝেতে ও সিড়িতে আঁকা হয়েছে নানা রকমের আল্পনা।
পদযুগল এঁঁকে দেবীকে আহ্বান জানানো হচ্ছে। তৈরি হয়েছে নারকেলের নাড়ু। তিলের নাড়ু। মুড়ির মোয়া থেকে শুরু করে নানা উপাচার।
এদিকে পুজো সময়ে করাতে পুরোহিতদের চাহিদা ছিল তুঙ্গে। রাস্তায় পুরোহিতদের দেখা পেলেই কচিকাঁচা থেকে শুরু করে তাদের টানাটানি করে নিয়ে গিয়েছেন বাড়ির পুজো করাতে।
শ্রদ্ধা ও ভক্তি সহকারে পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে পুজো হয়েছে ঘরে ঘরে। শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হচ্ছে শহর ও গ্রামবাংলা।


