বারুইপুর,
সোমবার রাতে পথ দুর্ঘটনা এড়াতে বারুইপুর হসপিটাল সংলগ্ন আর ও বি মোড়ে বারুইপুর পুলিশ জেলার বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক বিভাগ ব্রেথ এনালাইজার নিয়ে গাড়িচালকদের পরীক্ষা করেন।
কোনরকম পথ দুর্ঘটনা ছাড়াই বারুইপুর পুলিশ জেলায় সম্পন্ন হয়েছে দুর্গাপূজা। আর তা সম্ভব হয়েছে মদ্যপ গাড়িচালকদের দৌরাত্ম্য আটকাতে পেরে।
তাই এবার থেকে বারুইপুর জেলার সমস্ত জায়গায় ট্রাফিক বিভাগ থেকে মদ্যপ গাড়িচালকদের দৌরাত্ম্য আটকাতে যেকোনো সময় গাড়ি চালকদের পরীক্ষা করা হবে।
