ফাঁকা বাড়িতে মথুরাপুরের সীতানাথ হাইস্কুলের ছাত্রের মৃতদেহ ঘিরে এলাকায় উত্তেজনা ,

নবাব মল্লিক,

 মথুরাপুর : 




 এক স্কুল ছাত্র মৃতদেহ কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেসোমবার সকাল সাতটা নাগাদ মথরাপুর থানার বড় তিরলা গ্রামের এক ফাঁকা বাড়িতে। 

এদিন স্থানীয়রা এক স্কুল ছাত্রের মৃতদেহ দেখতে পায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ। 

পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত সন্তোষ হালদার সীতানাথ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র। 




গতকাল কালীপুজোর রাতে তার বন্ধুর সাথে মদ খেতে বেরোয় ।তারপর বাড়িতে না ফেরায় মৃতের বাবা রাত্রি এগারোটা পর্যন্ত খোঁজাখুঁজি করে। 

সোমবার সকালে খবর পায় তার ছেলের মৃতদেহ একটি পুরানো বাড়িতে পড়ে আছে ।এই ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা এখনও স্পষ্ট নয়। 

মথুরাপুর থানার পুলিশ তার চার বন্ধু পুস্পেন হালদার সুমন হালদার দেবা ও অনাত কে গ্রেফতার করেন।

 এই ঘটনার জেরে পরিবারে নেমেছে শোকের ছায়া।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...