ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ।

মালদাঃ 




ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই দুজনকে কালিয়াচকের কারবালা মাঠ থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বনমালী মণ্ডল ও মুন্তাজুল হক। 

প্রথমজনের বাড়ি কালিয়াচকের জালালপুরে ও অপরজনের সুজাপুরের গয়েশবাড়িতে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০৫ গ্রাম ব্রাউন সুগার। 

ধৃতদের আজ মালদা জেলা আদালতের সিজিএমের এজলাসে তোলা হবে।

 পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করতে তাদের হেফাজতে নেওয়া হবে। 

এই কারবারে আরও কারা জড়িত তা তাদের জেরা করে জানার চেষ্টা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...