হাওড়ায় গ্রামীণ চিকিৎসকদের বিজয়া সম্মেলনী



অমিত জানা, হাওড়া: 

 হাওড়ার ডোমজুড়ের বিডিও ক্যাম্পাসের কাছে একটি সেমিনার হলে অনুষ্ঠিত হল গ্রামীণ চিকিৎসকদের বিজয়া সম্মিলনী।হাওড়া হেল্থ কেয়ার ওয়েলফেয়ার সোসাইটি এই অনুষ্ঠানটি পরিচালনা করে।সংগঠনের সভাপতি চিকিৎসক বাচ্চু কোলে জানান, প্রতি বছরের মত এবছরও তাঁরা বিজয়া সম্মেলনী পালন করলেন।নিজেদের দাবিদাওয়া সম্বন্ধে তিনি বলেন , গ্রামগঞ্জে বড় ডিগ্রিধারী চিকিৎসকদের সংখ্যা খুব কম । আর তাঁরা রোদ, ঝড় ও বৃষ্টিতে খুব কম পয়সায় রোগীদের চিকিৎসা করছেন।তাই তাঁদের দাবি সরকার তাঁদের ট্রেনিং দিয়ে আরও বেশি শিক্ষিত করুক।তার পাশাপাশি তাঁদের আরও দাবি সরকার তাঁদের স্বীকৃতি দিক।যাতে তাঁরা আরও ভালভাবে মানুষের সেবা করতে পারেন।আর তা হলে গ্রামেগঞ্জের গরীব মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান ।এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মুরালী মোহন কাঁড়ার, সহ সম্পাদক চিকিত্সক কে.আর.কোলে, চিকিত্সক রাজেশ কুমার রজক, চিকিত্সক অসিত হাজরা প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...