পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের আহবানে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে একটি সভা অনুষ্ঠিত হলো,

নিজস্ব প্রতিবেদক, 




আজ পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের আহবানে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে একটি সভা অনুষ্ঠিত হলো।

আগামী 11 ই নভেম্বর থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান এর ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।আজকের সভায় উপস্থিত ছিলেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের দুই যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দোপাধ্যায় ও ভগীরথ ঘোষ সহ প্রদীপ ঘোষ,মাসুদ হাসান,নাজমুল হক মহাশয়।

ভগীরথ ঘোষ বলেন ' পার্শ্ব শিক্ষক দের আগামী আন্দোলন দীর্ঘ দিনের বঞ্চনার প্রতিবাদে আন্দোলন।দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।' 




সংগঠনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অহবায়ক নাজমুল বাবু বলেন ' কেন্দ্র যে টাকা দেয় তার বিরাট অংশ রাজ্য সরকার কেটে নিচ্ছে।যারফলে রাজ্যের 48 হাজার পার্শ্ব শিক্ষক দিন আনতে পান্তা ফরানোর জোগাড়, তাই সরকারের আমানাবিকাতার প্রতিবাদে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের কর্ম সূচিতে বিরাট সংখ্যক জমায়েত হবে বলে আশাবাদী মঞ্চের অন্যতম অহ্বায়ক মধুমিতা বন্দোপাধ্যায়।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...