ইসলামপুর,
রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় উচ্ছাস এবং উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামপুর পুলিশ জেলা আয়োজিত বিজয়া সম্মিলনী যেন উৎসবের আকার নিল।
শনিবার ইসলামপুর তিস্তা পল্লীতে এদিন ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে আইন শৃঙ্খলা মেনে পুজো করার জন্য ইসলামপুর পুলিশ জেলার পাঁচটি থানা এলাকার তিনটি করে পূজা কমিটিকে এবং একই রকম ভাবে মহরমের ক্ষেত্রেও তিনটি করে মোট তিরিশটি ক্লাব তথা কমিটিকে পুরুস্কৃত করা হয়।
পাশাপাশি পুলিশ জেলার মধ্যে সামগ্রিক দিক বিবেচনা করে সেরা তিনটি পূজা কমিটিকে এদিন তুলে দেওয়া হয় পুরুস্কার।
এছাড়াও সেভ ড্রাইভ সেফ লাইফ এর জন্যও ছিল তিনটি পুরুস্কার।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী ও উত্তর বঙ্গের আইজি আনন্দ কুমার,এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার, ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল,ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধূরী,ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইলাল আগরওয়াল সহ বিশিষ্ট জনেরা।
এ
দিন অনুষ্ঠানের পাশাপাশি সম্প্রতি এই পুলিশ জেলায় একাধিক মোবাইল চুরি হয়েছে।পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে চৌদ্দটি মোবাইল ফোন উদ্ধার করেছে।সেইসব মোবাইল এদিন মোবাইলের গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।
এদিন সন্ধ্যায় ছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় ছিল ইসলামপুর কালচারাল সোসাইটি।
সংগীত নির্দেশনায় ছিলেন সঞ্জীব বাগচী এবং সেখানে বহিরাগত পুলিশ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

