রেলের টিকিট জালিয়াতির অভিযোগে একজনকে গ্রেফতার করল রেল পুলিশ।

নিজস্ব প্রতিবেদক,




 রেলের টিকিট জালিয়াতির অভিযোগে একজনকে গ্রেফতার করল রেল পুলিশ। 

আজ মালদা শহরের মকদুম্পুর এলাকায় একটি রেলের টিকিট করার বেসরকারি সংস্থায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 ধৃতের নাম অমিত ঘোষ। বাড়ি মালদা শহরে।অভিযোগ বেশ কিছুদিন ধরে রেলের টিকিটের জালিয়াতির ব্যবসার সাথে এই ব্যক্তি যুক্ত হয়ে পড়েছিল। 




গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রেলের গোয়েন্দা শাখা ও আরপিএফ একে গ্রেপ্তার করেছে। 

তার কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ ও বেশকিছু নথি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...