উত্তর দিনাজপুর তৃনমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পালের উদ্যোগে করনদিঘী সার্বজনীন দুর্গোৎসব উদ্বোধন করলেন টলিউডের অন্যতম সেরা নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি।
করনদিঘীর টুঙিদীঘির মাঠে সুবিশাল পুজোমন্ডপের দূর্গাপুজো উদ্বোধনী অনুষ্ঠানে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
করনদিঘী ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটির দূর্গাপুজো উপলক্ষে এলাকার দুস্থ ও গরীব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তৃনমূল যুব জেলা সভাপতি গৌতম পাল।
পুজো উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা সিনেমার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি দর্শকদের গান শুনিয়ে মনোরঞ্জন করেন।
প্রতিবারের ন্যায় এবারেও জেলার অন্যতম সেরা পুজো উপহার দিয়েছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই পুজোর অন্যতম আকর্ষণ পূজো উদ্বোধনী অনুষ্ঠান।
গতবার এই পুজোর উদ্বোধন করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
এবার উদ্বোধন করলেন বাংলা সিনেমার গ্ল্যামারস কুইন শ্রাবন্তী চ্যাটার্জি।
জেলায় পূজো উদ্বোধন করতে আসতে পেরে তৃনমূল যুব নেতা গৌতম পালকে ধন্যবাদ জানান শ্রাবন্তী চ্যাটার্জি।
মন্ডপে উপস্থিত কয়েক হাজার দর্শনার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
পুজোর দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি।


