মথুরাপুর:
মথুরাপুর থানা সমন্বয় কমিটির শারদ সম্মান জ্ঞাপন প্রদান ২০১৯ অনুষ্ঠিত হল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অডিটোরিয়ামে।
উপস্থিত ছিলেন এসপি শ্রী বৈভব তিয়ারী সুন্দরবন পুলিশ জেলা।
জয়দেব হালদার বিধায়ক মন্দিরবাজার। জামিল আখতার বিডিও মথুরাপুর ১ । রবিবার সকাল ১০ টায় কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের অডিটোরিয়ামে ৮ টি গ্রাম পঞ্চায়েতের ৩৪ টি অনুমোদিত পূজার বিভিন্ন বিভাগে ২১ টি পূজা কমিটির শারদ সম্মানে সমমানিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে সুন্দরবন পুলিশ জেলার প্রাশাসনিক আধিকারিকগণ, পঞ্চায়েত প্রতিনিধি, বিশিষ্ট রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করতে প্রায় হাজারখানেক স্থানীয় বাসিন্দারা, এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা ভিড় করে।
