আন্দামানের জারোয়া সভ্যতার জীবন যাত্রা কে শ্যামা পুজোর থিম হিসাবে বেছে নিলেন।




বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,১১অক্টোবর; 

আন্দামানের জারোয়া সভ্যতার জীবন যাত্রা কে শ্যামা পুজোর থিম হিসাবে বেছে নিয়ে খুঁটি পূজার মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর তরুণের আহ্বান।




এদিন ক্লাব সভাপতি ও সম্পাদক সহ সদস্য দের উপস্থিতিতে করা হয় খুঁটি পুজাটি। 

 জেলার বিগ বাজেটের শ্যামা পূজা গুলির মধ্যে গঙ্গারামপুর এর তরুণের আহ্বান ক্লাব টি অন্যতম।ক্লাব কর্তপক্ষ প্রতি বছরই দর্শনার্থীদের কাছে নিত্যনতুন চমক তুলে দরার চেষ্টা করে।

৪৯বছরের এবারে তাদের থিম আন্দামানের জড়োয়া সভ্যতার জীবন যাত্রা।

শুক্রবার খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের থিম প্যান্ডেলে মাধ্যমে ফুটিয়ে কাজ শুরু হয়। এদিন ঢাক ঢোল ও পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ক্লাব সভাপতি বিপ্লব মিত্র সম্পাদক দেবু বাচ্চি ,অন্যতম সদস্য প্রশান্ত মিত্র সহ একাধিক সদস্যদের উপস্থিতিতে করা হয় খুঁটি পূজার অনুষ্ঠান।

 এবিষয়ে ক্লাব সভাপতি বিপ্লব মিত্র,সম্পাদক দেবু বাচ্চি ও অন্যতম সদস্য প্রশান্ত মিত্র জানিয়েছেন;প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নিত্য নতুন তুলে ধরার চেষ্টা করি।

এবারে আন্দামানের জড়োয়া সভ্যতার জীবন যাত্রা তুলে ধরার চেষ্টা করবো।আশাকরি দর্শনার্থীদের নজর কাড়বে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...