বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, অসহায় পরিবার দ্বারস্থ পুলিশ সুপারের,

এবি বঙ্গনিউজ,

মালদা: 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। 




এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পুলিশ সুপারের দ্বারস্থ হন ধর্ষিতা ওই যুবতী এবং তার পরিবার। বিষয়টি লিখিতভাবে জানানো হয় পুলিশ সুপারকে।

 ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার ছোট মন্ডাই এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা সানাউল ইসলাম। ওই যুবতীর পরিবারের অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত দু'বছর ধরে তার সাথে সহবাস করেছে সানাউল। 




সহবাস করার পর এখন বিয়ে করতে নারাজ ওই যুবক। যুবতী এবং পরিবারের আরও অভিযোগ বর্তমানে ওই যুবক অন্য এক মহিলাকে বিয়ে করেছে। এই কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েছেন ওই যুবতী এবং তার পরিবার।

 ঘটনায় বৈষ্ণব নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পুলিশ লিখিত অভিযোগ পেয়ে মঙ্গলবার রাত্রে অভিযুক্ত যুবক সানাউল ইসলামের বাবা মহিবুল শেখ কে গ্রেফতার করলেও পরে ছেড়ে দেয়।

 ওই যুবক যাতে তাকে বিয়ে করে এই দাবি নিয়ে বৃহস্পতিবার পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই যুবতী। ওই যুবতী জানান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করে এখন বিয়ে করতে চাইছে না তাকে। 

তাই বিয়ে করার দাবি নিয়ে আজ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে সে। অন্যদিকে এই বিষয়ে ওই যুবতীর বাবা জানান, তার মেয়েকে যাতে ওই যুবক বিয়ে করে। 

তার জন্য আজকে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। তার মেয়ের মান রক্ষার স্বার্থে পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...