মালদা ঃ
কালিয়াচক- ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রামপঞ্চায়েতের সকুলাপুর গঙ্গার ধারের চর থেকে একটি নীলগাই উদ্ধার করেছে বন দফতরের আধিকারিকরা ।
এই নিলগাই গঙ্গার চরে পড়েছিল ।
প্রথমে জেলেরা চরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে সকুলাপুরে । স্থানীয় ও জেলেদের অনুমান, গঙ্গায় কোনভাবে ভাসতে ভাসতে চরে এসেছে ।
জেলেরা অন্যান্য মানুষজন খবর দেন বন দপ্তর কে। বনদপ্তর ছুটে এসে এই নীলগাই উদ্ধার করে ।বন বিভাগের আধিকারিক দীপক মন্ডল বলেন, একটি নীলগাই উদ্ধার হয়েছে ।
সম্ভবত গঙ্গায় ভাসতে ভাসতে চরে ওঠে পড়ে । বয়স ৪ থেকে ৬ বছর হবে ।
আপাতত সুস্থ রয়েছে ।
তবুও চিকিৎসা করা হবে ও আদিনা ফরেস্ট ছেড়ে দেওয়া হবে নীলগাই ।এই উদ্ধার কাজে গিয়ে এলাকার মানুষের মানবতা ও সক্রিয় সহযোগিতায় মুগ্ধ আমরা ।

