নিজস্ব প্রতিবেদক,
জাতীর জনক মহাত্মা গান্ধী র দেড়শ তম জন্মদিনে,
দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ২ অক্টবর থেকে দেশ জুড়ে বাপুজির চিন্তা ধারা মানুষের কাছে ছড়িয়ে দিতে দেশ জুড়ে সংকল্প যাত্রা শুরু করেছে।
পশ্চিমবঙ্গে বুধবার থেকে সংকল্প যাত্রা শুরু হয়েছে।এই সংকল্প যাত্রা চলবে ৩০ শে জানুয়ারী পর্যন্ত।
সেই মতাবেক আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ তথা নারী ও শিশু কল্যান দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধূরী সংকল্প যাত্রা সূচনা করেন কালিয়াগঞ্জে।
এদিন সকালে কালিয়াগঞ্জে ফতেপুর শ্রী চৈতন্য মহাপ্রভূ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে মহাত্মা গান্ধী ও ভারত মাতার ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে সংকল্প যাত্রার সূচনা করেন।
আজ সারাদিন কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাঘন এলাকা শেষ হবে সংকল্প যাত্রা প্রথম পর্যায়ে এবং বিকালে দ্বিতীয় পর্যায়ে কালিয়াগঞ্জ শহরে সংকল্প যাত্রা করবে।
এদিন সংকল্প যাত্রায় মন্ত্রী দেবশ্রী চৌধূরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি নির্মল দাম,জেলা পরিষদের সদস্য কমল সরকার সহ বিজেপির কর্মি সমর্থকেরা।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের রাষ্ট্র মন্ত্রী দেবশ্রী চৌধূরী জানান জাতীর জনক মহাত্মা গান্ধীজি এই দেশের জন্য যে স্বপ্ন দেখেছিলেন যে স্বচ্ছ ভারত আধুনিক ভারত গড়ার তা বাস্তব বায়িত কররে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীজি বাপুজীর ১৫০ তম জন্ম জয়ন্তী থেকে পদ যাত্রার মধ্য দিয়ে সেই সপত নেওয়ার লক্ষ্যে এগিয়ে চলা।
তারি লক্ষ্যনিয়ে গতকাল থেকে পশ্চিমবঙ্গে সংকল্প যাত্রা শুরু হয়েছে। সেই মতাবেক আজ তিনি তার লোকসভা কেন্দ্রের কালিয়াগঞ্জ বিধানসভায় সংকল্প যাত্রা শুরু করেন।

