পূর্ব মেদিনীপুর,
দীঘা মোহনা মৎস্যজীবী হাতে ধরা পড়ল এক বিশাল আকৃতির কৈই মাছ। মাছটি কে দীঘা মোহনায় দেখতে ভিড় জমিয়েছেন মৎস্যজীবী থেকে শুরু করে আমজনতা।
এদিন মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে MSD কাটাই বিক্রি করার জন্য নিয়ে আসে, ১১০ কেজি ওজনের কই মাছটি কে।
নিলামে মাছটির দাম উঠেছে ১৭ হাজার টাকা। নিলামে মাছটিকে কিনে নেয় কলকাতার SFT কোম্পানি।
জানা গেছে মাছটি শুধু খাবারের জন্য নয় নানা অসুখের ওষুধের জন্য এই মাছটি কে ব্যবহার করা হবে।
তাছাড়া শীতপ্রধান দেশে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এইসব মাছের পটকার সুপ করে খাওয়া হয়।
