এবি বঙ্গ নিউজ, বুদবুদ, পূর্ব বর্ধমান।
পূর্ব বর্ধমান জেলার বুদবুদ আমরা ক'জন স্পোর্টিং ক্লাব পরিচালিত বুদবুদ গ্রাম সার্বজনীন দুর্গোৎসবের ৪৭তম বর্ষের
পুজো মণ্ডপের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ( থিম কৈলাস ) মণ্ডপের দারোদঘাটন হয়ে গেল শুভ পঞ্চমীর সন্ধ্যায়।
এই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য পরেশ চন্দ্র পাল,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলসীর বিধানসভার বিধায়ক আলোক কুমার মাঝি,
দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন উত্তম মুখার্জী, বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রমিত গাঙ্গুলী সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
মণ্ডপের ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের দ্বারোদঘাটন করেন প্রধান অতিথি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ অন্যান্য অতিথি বর্গরা।
আজকের এই অনুষ্ঠানে ১০০ জন দুঃস্থ মানুষদের হাতে ক্লাবের পক্ষ থেকে বস্ত্র তুলে দেওয়া হয়।
ক্লাবের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন ক্লাব সম্পাদক নীলোৎপল পাল।

