উলুবেড়িয়া, হাওড়া।
বহুজন ক্রান্তি মোর্চার জনযাত্রা,
ই ভি এম মেশিনে ভোট বাতিলের দাবিতে এবং এন আর সি র নামে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানির প্রতিবাদে বহুজন ক্রান্তি মোর্চার এক জনযাত্রা শুরু হয়,
এতে অংশ নেন দলিত এন্ড মুসলিম ফ্রেন্ডশিপ সোসাইটি,
সারা দেশের প্রায় 500টি জেলায় এই জন যাত্রা চলছে,
এই যাত্রায় অংশ হিসেবে হাওড়া জেলায় শুরু হয়,
আজ উলুবেড়িয়া র গঙ্গারামপুর রেললাইনের উড়ালপুলের তলা থেকে,
মিছিলে নেতৃত্ব দেন বহুজন ক্রান্তি মোর্চার রাজ্যের সভাপতি বিক্রম রাঠোর, এছাড়াও হাওড়া জেলা পর্যবেক্ষক রেজাউল করিম, জেলা সভাপতি রিপন হালদার, রাজ্য নেতা আব্দুর রহমান ,আনোয়ার মল্লিক, রেজাউল হক,সহ অনেকে,
মিছিল টি শুরু হয়ে বাগনান থানা এবং শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় পরিক্রমা শুরু করেন।




