মালদা,
স্বাস্থ্য কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় খুনের অভিযোগ পরিবারের।
ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোল থানার বারোগাছিয়া গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
জানা গিয়েছে মৃত যুবকের নাম আবু তালহা (২২)। বাড়ি কলিয়াচক থানার জালালপুর গ্রামপঞ্চায়েতের ফতেখানি গ্রামে।
প্রায় ৮ মাস আগে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে গ্রুপ ডি তে চাকুরী পায়। সম্প্রতি পাঁচ দিন আগেই বাড়ি থেকে কাজে যোগ দেন।
একই রুমে তিনজন থাকতেন। গতকাল রাত্রি বারোটা নাগাদ তারই সহকর্মী আনোয়ারের মোবাইলে একটি ভিডিও পাঠায় এবং তাতে সে আত্মহত্যার কথা জানাই।
রাতে তার সহকর্মী রুম পার্টনার আনোয়ারের নাইট ডিউটি। আনোয়ার গোটা ঘটনা তখন হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় এবং তড়িঘড়ি করে তারা সে ভাড়া বাড়িতে ছুটে এসে দেখে গলায় ইলেক্ট্রিকের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনায় চাঁচোল থানার পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত যুবকের পরিবারের লোকেরা ষড়যন্ত্র করে খুনের অভিযোগ তুলছে।
এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচোল থানার পুলিশ।

