দক্ষিণ ২৪ পরগনা :
- আজ সপ্তমীতে জয়নগর শুধুই হতে চায় হেমন্তময় ।
সকাল থেকে রাত সমস্ত পুজো মণ্ড fcপে চলবে শুধুই হেমন্ত মুখোপাধ্যায়ের গান । এমনকি সকালে এলাকায় বার হবে বর্ণাঢ্য শোভাযাত্রা ।
তাতে অংশ নেবেন সকল পুজো কমিটির সদস্য সদস্যা থেকে সমাজের সকল শ্রেণীর মানুষজন ।
থাকবে এলাকার বিভিন্ন স্কুললের কচিকাচারাও ।
১৯২০ সালের ১৬ জুন বারাণসীতে জন্ম হয়েছিল প্রবাদপ্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ।
তারপর তাঁর জীবনের দীর্ঘ সময় কেটেছে দক্ষিণ ২৪ পরগনার অধুনা জয়নগর থানার অন্তর্গত বহুড়ুর দক্ষিণ পাড়াতে ।
এটাই ছিল তাঁদের আদি বাড়ি । তারপর সংগীত জীবন শুরু হলে চলে আসেন কলকাতায় । এই প্রবাদপ্রতিম শিল্পীর এবার জন্ম শতবর্ষ । আর তাই তাঁর জন্ম শতবর্ষ এ বিশেষ সম্মান জানাতে চায় গোটা জয়নগর ।
সেই সম্মান জানাতে এবছর সপ্তমীতে তাই সমস্ত পুজো মান্ডপে চলবে শুধুই হেমন্তের গান । অভিনব এই প্রয়াস এর পিছনে যিনি মূল উদ্যোগতা তিনি হলেন জয়নগর থানার বর্তমান আই. সি অতনু সাঁতরা ।
এলাকার পুজো কমিটি গুলোর সাথে যেদিন থানা সমন্বয় কমিটির আলোচনা হয় সেদিন অতনু বাবু এই বিশেষ ভাবনার কথা তুলে ধরেন পুজো কমিটির কর্মকর্তাদের কাছে । আর এই অভিনব ভাবনা এক্কেবারে লুফে নেয় গোটা গোটা জায়নগরের সমস্ত পুজো কমিটি । তাই সপ্তমীতে জয়নগর এর ১০৩ টি বারোয়ারী ও ২৫ টি বাড়ির পুজোয় সকাল থেকে চলবে শুধুই হেমন্তের গান ।
শুধু সকাল দুপুর নয় রাতেও চলবে এই শিল্পীর গান । শুধু তাই নয় সকালে এই প্রবাদপ্রতিম শিল্পীকে সম্মান জানাতে থানা ও পুজো কমিটির উদ্যোগে বার হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ।
এ বিষয়ে আই. সি অতনু বাবু বলেন হেমন্ত মুখোপাধ্যায় শুধু বাংলার মানুষের নয় গোটা ভারতবর্ষের সংগীতপ্রেমী মানুষের কাছে হয়ে উঠেছিলেন প্রানের শিল্পী হিসেবে । তাঁর গাওয়া গান আজও হৃদয় ছুঁয়ে যায় সকলের ।
সেই শিল্পীর এবার জন্মশতবর্ষ । সেই কারণে এই অভিনব ভাবনার মধ্যে দিয়ে ওনাকে সম্মান জানানোর ক্ষুদ্র প্রয়াস এর চেষ্টা করছি ।
আর তাতে সাড়া দিয়েছেন জয়নগর এলাকার সকল পুজো কমিটি থেকে বিশিষ্ঠজনেররা । তাই সকলেই খুবই আনন্দিত ।
