প্রায় দেড় কেজি আফিমের রস সহ তিন ব্যক্তিকে আটক করল কালিয়াচক থানার পুলিশ।

নিজস্ব প্রতিবেদক,

মালদা, ১৫ অক্টোবর: 




 গোপন সূত্রে খবর পেয়ে প্রায় দেড় কেজি আফিমের রস সহ তিন ব্যক্তিকে আটক করল কালিয়াচক থানার পুলিশ। 

ধৃত ব্যক্তিদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচকের মাস্টারপাড়ায় দিয়ে দেড় কেজি আফিমের রস সহ তিন ব্যক্তিকে আটক করে। 

ধৃতদের নাম শফিকুল শেখ (২১), সারিফুল শেখ (৫৪) ও সুলতান শেখ (৩৪)।

 কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিরা উদ্ধার হওয়া আফিমের রস বাইরে পাচারের চেষ্টা করছিল। 

এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...