মালদা, ১৭ অক্টোবরঃ
৭০ লিটার চোলাই ও ১৪০ লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী সহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করল মালদা জেলা আবগারি দপ্তর৷
ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷ আবগারি দপ্তরের আধিকারিক প্রকাশ তোপ্পো জানান, গতকাল ইংরেজবাজারের কোগলামারি এলাকায় হানা দিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে৷
ধৃতদের নাম রঞ্জিত মণ্ডল, শংকর মণ্ডল, আতিউর রহমান ও সুদাম চৌধুরি৷
ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷ গত পাঁচদিনে জেলায় প্রায় ৬৫০ লিটার চোলাই ও ২১০০ লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে৷
কালীপুজো পর্যন্ত আবগারি দপ্তরের স্পেশাল ড্রাইভ চলবে৷



