কলকাতা থেকে শিলিগুড়ি গামি বেসরকারি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে জখম ৩০জন


নিজস্ব প্রতিবেদক,


 কলকাতা থেকে শিলিগুড়ি গামি বেসরকারি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ের উপরে পাল্টি খেয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা এলাকায়। এই ঘটনার জেরে কম বেশি ৩০ জন যাত্রী আহত হয়। 

তাদের বেশ কিছু যাত্রীর অবস্থা আসঙ্গা জনক। বিষটি জানাজানি হতেই এলাকার লোকেরা আহত দের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।দমকলের উপস্থিতিতে বেশ কিছু আহতদের পুলিশের ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার জেরে বেশ কিছু সময় ৩১ নম্বর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়।




পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানচলাচল শুরু হয়। জানাজায় এদিন কলকাতা থেকে শিলিগুড়ি বেসকারি বাসটি ইসলামপুর শহর পাড় করার পড় ধনতলা এলাকায় গাড়ির সামনের চাকা বাস্ট হয়ে যায়। 

গাড়ির চালয় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।ফলে জাতীয় সড়কের উপরে বাসটি উল্টে যায় এই ঘটনার জেরে ৩০ জনের মতো আহত হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...