মথুরাপুর:
সাতসকালে স্কুলের মধ্যে ঢুকল সাপ।
এমনই খবরে মথুরাপুরের দেবীপুর অঞ্চলের সাতঘরা গ্রামে এলাকায় শোরগোল পড়ে যায়।
উৎসুক কচিকাঁচারা উকি মারছে স্কুলের ভিতর। বাড়ির বড়োদের চোখরাঙানিও চলছে।
এর মাঝে সাপ উদ্ধার করার জন্য কেউ সাহস করে ধারে কাছে যেতে চাচ্ছিল না।
এমন সময় স্থানীয় বুদ্ধদেব সরকার ওই জায়গা দিয়ে সাইকেলে চেপে বাজারে যাচ্ছিলেন।
শোরগোল দেখে তিনি থমকে দাড়ান।
কিছুক্ষণ পর সবাইকে অবাক করে সাপ ধরতে নেমে পড়েন তিনি।
উৎসুক মানুষের ভিড় তখন আরও বাড়তে থাকে। অবশেষে তিনি সাপটিকে ধরতে সক্ষম হন।
তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি ডিসকভারি চ্যানেল দেখে সাপ ধরা শিখেছেন। ভালো লাগে বিয়ার গ্রিলসকে।
সাপটিকে তিনি রায়দিঘীর জঙ্গলে ছেড়ে দিতে চান।
