হাওড়া আমতা,,,, বাবু হক,,,,
বিশ্বের বিভিন্ন স্থানে দিন কে দিন কতকিছুই না ঘটনা ঘটেই চলেছে।
আধুনিকতার ছোঁয়া,বিঙ্গানের প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে চলেছে দেশ ও জাতি ।
বিঙ্গানের সুফল উপোভোগ করা ও কুফলকে বর্জন করা,এ বিষয়ে তর্ক,বিতর্ক প্রতিযোগিতা ছিল, আছে, থাকবে যুগযুগ ধরে, প্রচেষ্টা অব্যাহত থাকবে ।
আরো আরো গতিশীল উন্নয়ন ,আর চাহিদা পূরণে গবেষণা আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুতি, প্রতিযোগিতা।
আধুনিকতার আকাশ চুম্বি ঊর্ধ্বমুখী প্রবণতায় এগিয়ে চলেছে দেশ ও জাতি সর্বক্ষণ যোগাযোগ ব্যবস্থা এখন হাতের মুঠোয়।
আর ঠিক সেই সুযোগ কে হাতিয়ার করে এগিয়ে চলেছে দেশ ও বিদেশের কয়েক হাজার নানা বয়সের মানুষজন।
আমাদের প্রিয় মাতৃভূমি পশ্চিমবঙ্গের হাওড়ার আমতা নামক স্থান কে সামনে রেখে এগিয়ে চলেছে জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপ।
বাংলা বাঙালির প্রাণের শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা।
হাওড়া জেলার আমতা থানার খড়িয়প শিবতলা প্রাঙ্গণে, এলাকার দরিদ্র পরিবারের সদস্যদের পাশে থাকতে এগিয়ে এলো জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপ এর সদস্য ও সদস্যা ।
পাঁচ অক্টোবর শনিবার সকাল দশটা থেকে কয়েক শতাধিক মানুষকে দূর্গা পূজার আনন্দ উপভোগ করতে বস্ত্র ও খাদ্য সহযোগিতা করতে এগিয়ে আসছে বলে আমাদের প্রতিনিধিকে জানান ঐ সূত্র।
জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপ সারা বছর ধরে প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করে।
ফেসবুক এর সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করা হবে বলে জানা যায়।
সমাজের বিভিন্ন স্থানের নবীন ও প্রবীণ বিশিষ্ট জনেরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তালিকা তৈরি করেছে বলে জানা গেছে।


