সাতপাকে বাধা বিবাহের অনুষ্ঠানের থিম এবার কালী পূজার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে একটি পুজো মণ্ডপে।

বাবাই সূত্রধর, 

দক্ষিণ দিনাজপুর, ১৫ ই অক্টোবর; 

সাতপাকে বাধা বিবাহের অনুষ্ঠানের থিম এবার কালী পূজার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে একটি পুজো মণ্ডপে।




 মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার সারা জাগানো কালীপুজো মানে গঙ্গারামপুর কালদিঘি এলাকার পদাতিক ক্লাবের কালীপুজো। 

এদিন খুঁটি পূজার মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করা হয়। প্যান্ডেল– প্রতিমার মধ্য দিয়ে বহু দেবদেবীর বিবাহের দৃশ্য তুলে ধরা হবে, আরো থাকবে চকমকে গ্রামবাংলা আলোকসজ্জা, থাকবে বিশেষ অনুষ্ঠানও।

 ক্লাব কর্তৃপক্ষের দাবি পূজোর মধ্যে দিয়ে থাকবে সম্প্রীতির মেলবন্ধনের বার্তাও। 

তাদের পুজোয় হবে সেরা সেরা আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। গঙ্গারামপুরের পদাতিক ক্লাবের শ্যামা পূজা 43 তম বর্ষে পদার্পণ করেছে। 

প্রতিবছরই এই ক্লাবের শ্যামা পূজা দর্শনার্থীদের কাছে বেশ চমক দিয়ে থাকে। পুজো নিয়ে থাকবে সাম্প্রতিক মেলবন্ধন এর বার্তা।




 কারণ কালদীঘি এলাকাতে এই বিরাট আকারের শ্যামা পুজো টি হয় সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের পাশাপাশি বহু সম্প্রদায়ের মানুষের বসবাস। 

শ্যামা পূজার কয়েকদিন বিভিন্ন ধর্মের মানুষেরা একত্রিত হয়ে এই পুজোর আনন্দ উপভোগ করে থাকেন, এলাকার সবাই একত্রিত হয়ে পূজার করার পাশাপাশি প্যান্ডেলের সাত পাকে বাঁধা থিম এর মধ্যে দিয়েও কোন ধর্মের ভেদাভেদ না রেখে সম্প্রীতির বার্তা দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। 

এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজা করে শ্যামা পূজা প্যান্ডেলের কাজ শুরু করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক আনন্দ দাস, সহ-সম্পাদক তথা পুজো কমিটির সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন , পুজো কমিটির সভাপতি ব্রজকিশোর প্রামানিক , ক্লাব সদস্য কমল সরকার, সুকান্ত সরকার, বিজয় রায়, সুরজিৎ সেন, কার্তিক সরকার সহ ক্লাবের একাধিক সদস্যরা।

 এ বিষয়ে পদাতিক ক্লাবের সম্পাদক আনন্দ দাস ও সহসম্পাদক তথা পূজা কমিটির সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, আমাদের এই প্যান্ডেল সাত পাকে বাঁধা থিমের উপর গড়ে তোলা হবে, এই সাত পাকে বাঁধা থিমের এর মধ্য দিয়ে সম্প্রীতির মেলবন্ধনের বার্তা তুলে ধরা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...